গোলাপগঞ্জে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হাসিব আলাই (৫৫) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে ।
শনিবার (২১ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত হাসিব আলাই লক্ষিপাশা ইউনিয়ন আাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল পূর্বপাড়া গ্রামের এলাকার মৃত ছৈয়ব আলী ওরফে চান্দ আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, হাসিব আলাই গোলাপগঞ্জ মডেল থানায় চলতি বছরের দায়ের করা একটি মামলা যাহার নং (০৮) এর আসামী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য মোঃ ছবেদ আলী জানান, প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।