শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা

সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিন-বিন-কাশেম ও উপজেলা সহকারি কমিশনার শিহাব-বিন-আমিনের সাথে বুধবার বৈঠক করেছেন বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

বৈঠকে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হ্রাস, উন্নত নাগরিকসেবা, পৌরসভার সীমানা পুন:নির্ধারণ, ড্রেন ও রাস্তা-ঘাট পরিস্কার পরিছন্ন রাখা, স্বল্প সময়ের জন্য দেশে আসা প্রবাসীদের জন্ম নিবন্ধন, ভোটার আইডি, নামজারিসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুত প্রদান, পৌর শহরের যানজট নিরসন, অবৈধ্য স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদ, বাসিয়া নদী ময়লা-আবর্জনা মুক্ত রাখা এবং নদী খননের সময় নিয়মিত কাজ তদারকি করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কাছে জোরদাবী জানান।

এরপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবন্দকে প্রশাসনের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহবায়ক গৌছ খান, সদস্য আবু বক্কর সিদ্দিক, ডাক্তার চেরাগ আলী, আব্দুল মতিন, আব্দুল হান্নান, আব্দুল খালিক, আব্দুল মালিক, তাজ উদ্দিন, হেলাল মিয়া মেম্বার, মবশ্বির আলী, মফিক মিয়া, মোহাম্মদ শাহজাহান, হেলাল মিয়া প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা