মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুনি খাড়িয়া ওই গ্রামের রবি খাড়িয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের অস্বাভাবিক অবস্থান ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি নিছক সন্দেহ। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ