মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রধান শিক্ষক গুরুতর আহত, সিলেটে প্রেরণ

সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল রানা তালুকদার নামে এক প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার সুজানগর এলাকায় দিরাই-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত জুয়েল রানা তালুকদার জামালগঞ্জ উপজেলার মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী মনি রানী রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জুয়েল রানা তালুকদার। পথে দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস দুর্ঘটনা এবং আহত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ