সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা কৃষক লীগ সভাপতি মো. আব্দুল মালিককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আব্দুল মালিক ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত হাজী মওলা বক্সের ছেলে। তিনি গোলাপগঞ্জ মডেল থানায় ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।