বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা তামাবিল সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হলো ভারতীয় নাগরিকের মরদেহ কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে যুবকের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুশীল রঞ্জন পাল (৮৫) আর নেই। বুধবার ভোর পৌনে ৫টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

সুশীল রঞ্জন পাল শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ছিলেন। তিনি রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পালের বাবা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার ঘোষপুর এলাকায় তাঁর মরদেহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জাতীয় পতাকায় মরদেহ আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির মো. রুহুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও নির্মল কুমার দাশ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মৃত্যুতে উপজেলা ও শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শ্রীকৃষ্ণ যুব সংঘ, সানফ্লাওয়ার সনাতনী যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা

জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হলো ভারতীয় নাগরিকের মরদেহ

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে যুবকের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ

শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স

মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন