মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় মঞ্চে সাফওয়ান, লক্ষ্য দেশসেরা হওয়া দিরাইয়ে আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ
advertisement
সিলেট বিভাগ

সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় মঞ্চে সাফওয়ান, লক্ষ্য দেশসেরা হওয়া

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া দারুস সুন্নাহ মডেল দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওহিদুল হাসান সাফওয়ান।

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে ছোট্ট সাফওয়ান। এবার জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে দেশসেরা হওয়ার স্বপ্ন দেখছে সে।

সাফওয়ানের এ অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। জাতীয় পর্যায়ে নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করতে চায় সে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের লক্ষ্যে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছে তাওহিদুল হাসান সাফওয়ান। তার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা হয়ে নিজের প্রতিষ্ঠান, পরিবার ও সিলেট বিভাগের জন্য গৌরব বয়ে আনবে সে।

এর আগে তাওহিদুল হাসান সাফওয়ান বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ‘নতুন কুঁড়ি’, ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় পর্যায়ের বিভিন্ন আয়োজনে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করেছে।

ছোট বয়সেই একাধিক জাতীয় পর্যায়ের আয়োজনে অংশ নিয়ে সাফওয়ানের এ সাফল্য তার ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

▐ এই সম্পর্কিত আরো

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি

সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় মঞ্চে সাফওয়ান, লক্ষ্য দেশসেরা হওয়া

দিরাইয়ে আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ