শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্ল্যাটফর্মের ওয়েবসাইট উদ্বোধন জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধর্মপাশায় আগুনে পুড়ল ঘর, অটোরিকশাসহ নিঃস্ব মনির মিয়া ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ৫ কোটি টাকার বাস টার্মিনাল এখন ময়লার ভাগাড় ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অস্ট্রেলিয়ায় আপিলের জট, এআরটিতে ঝুলছে লক্ষাধিক মামলা বিয়ানীবাজারে চারাবইয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় জগন্নাথপুর বাজারের মাহিমা পার্টি সেন্টারে উপজেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, জাকির হোসেন, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য, বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা সভায় বক্তব্য দেন।

সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফল করার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলা যুবদলের আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান।

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্ল্যাটফর্মের ওয়েবসাইট উদ্বোধন

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় আগুনে পুড়ল ঘর, অটোরিকশাসহ নিঃস্ব মনির মিয়া

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

৫ কোটি টাকার বাস টার্মিনাল এখন ময়লার ভাগাড়

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

দিরাইয়ে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

অস্ট্রেলিয়ায় আপিলের জট, এআরটিতে ঝুলছে লক্ষাধিক মামলা

বিয়ানীবাজারে চারাবইয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা

ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা