সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত ধর্মপাশা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধর্মপাশা উপজেলার বড়খলা গ্রামের আছর উদ্দিনের ছেলে আলী নুর (৩৫) এবং দুবালা গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে আজিজ দেবনাথ (৫০) ও সিতেন দেবনাথ (৩৬)।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই শরীফুল ইসলাম, এএসআই আবুল খায়ের ও এএসআই নুরুল আমীন খানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে তাঁদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, অনলাইন জুয়া দমন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ধর্মপাশা থানা পুলিশ।