বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে রাবার বাগান থেকে বিদেশি অস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করল এসআরবি

সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ থানার সুরমা গেইট সংলগ্ন খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানের ভেতরে বিশেষ তল্লাশি অভিযান চালায় এসআরবি-৯ এর একটি দল। তল্লাশিকালে বাগানের ঝোপের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বাটবিহীন একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র এবং দুটি এয়ারগান (যার একটি বাটবিহীন)।

তবে অভিযানের সময় অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে আধা-সামরিক বাহিনীটি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও এয়ারগানগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এসব অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি