বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে ১৩ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের এক ছেলের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় এক সচেতন নাগরিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন ইউএনও শিল্পী রাণী মোদক। তাঁর নির্দেশে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া ও সংশ্লিষ্ট ইউপি সদস্য রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না।

বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, স্থানীয় একজনের মাধ্যমে কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তার বিয়ের আইনগত বয়স হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং বিয়েটি বন্ধ করা হয়। ভবিষ্যতেও বাল্যবিবাহের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি