বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে মৌলভীবাজারে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

পরিদর্শনকালে ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম; রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি