বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ইউএনও রফিকুল ইসলাম বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও সাংবাদিকেরা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরে সাংবাদিকেরা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগিতা করতে পারেন। গোলাপগঞ্জের উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জরুরি।

ইউএনও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সহসভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামিল হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সালমান কাদির দীপু এবং সদস্য ফখরুল ইসলাম শাকিল।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি