বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
সিলেট বিভাগ

বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইদুল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন লাতু বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।

আটক মো. সাইদুল বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের মো. জলিলের ছেলে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাতু বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ইয়াবাসহ  সাইদুল নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি