শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার প্রধান আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারাইনপুর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে আজিজুর রহমানের সঙ্গে আলমগীর ও তাঁর পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এর জেরে গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর মসজিদের আঙিনায় আজিজুর রহমানের ওপর হামলা করা হয়।

হামলায় গুরুতর আহত আজিজুর রহমানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আজিজুর রহমানের মা করিবুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় আলমগীরকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান আসামি আলমগীর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। অবশেষে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কানাইঘাট থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আলমগীরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার