শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বাবা-মা।

নিহত দুই ভাই হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই আদ্রী সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। আর ছোট ভাই ওয়াদি নিউইয়র্কের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবারের স্বজনেরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

মাত্র ১১ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তাঁদের বাবা-মা। বাবা শাহ আসাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মা দুই সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্বজনদের পরিবেশ।

স্বজনেরা জানান, মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বারবার বিলাপ করছেন মা। একসঙ্গে দুই সন্তানকে হারানোর এই শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার বলেন, ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় শাহ আদ্রীর মৃত্যু হয়। এর মাত্র ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

একই পরিবারের দুই সন্তানের এমন পরপর অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চুনারুঘাটের ফুলবাড়ি গ্রামেও শোকের আবহ নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার