বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার

মৌলভীবাজার জেলার জুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সঙ্গে রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর ) সকালে উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পর অভিযান চালিয়ে জুড়ী থানা পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছি, মিছিলে অংশ গ্রহণকারী ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো