সিলেটের কদমতলী, জকিগঞ্জ রোডে (সোলেমান বখত গ্যাস পাম্পের পাশে) নতুন রূপে যাত্রা শুরু করেছে রাজদরবার রেস্তোরাঁ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রেস্তোরাঁটির শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নতুন সাজসজ্জা, রাজকীয় স্বাদ ও মনোরম পরিবেশে গ্রাহকদের সেবা দেওয়ার প্রত্যাশা নিয়ে রেস্তোরাঁটি নতুনভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন ও দোয়া মাহফিলে আশপাশের ব্যবসায়ী, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
রাজদরবার রেস্তোরাঁর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন শায়খে বরুনা (পীর সাহেব বরুনা) আল্লামা মুফতি মুহা. রশিদুর রহমান ফারুক বর্ণভী। তিনি রেস্তোরাঁর সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
প্রতিষ্ঠানের সঙ্গে আরো সংশ্লিষ্ট রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইউসুফ খান সাজু, সিলেট জেলা তাঁতি দলের আহ্বায়ক কমিটির সদস্য, মো: সালাউদ্দিন, আলহাজ্ব শাহ রুহুল আমিন খান, মাইদুল ইসলাম, মাহবুবুর রহমান রাসেল (জিএম), উনু আহমদ, শামসুল আরেফিন রনি, কামাল শিকদার, তাসবির খান প্রমুখ।
সিলেটের কদমতলী, জকিগঞ্জ রোডে অবস্থিত রাজদরবার রেস্তোরাঁটি নতুন রূপে গ্রাহকদের মানসম্মত সেবা ও সেরা স্বাদের খাবার দেওয়ার প্রত্যাশা করছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন-শাহী স্বাদের মুখরোচক খাবার, উন্নত সেবা, আন্তরিকতা ও সুন্দর পরিবেশের মাধ্যমে রেস্তোরাঁটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে। সকল ভোজনরসিকগণকে উক্ত রেস্টুরেন্টে এসে খাবারের স্বাদ পরখ করার জন্য অনুরোধ করা হয়েছে।