বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা তামাবিল সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হলো ভারতীয় নাগরিকের মরদেহ কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে যুবকের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ২০ বোতল বিদেশি মদ ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ২০ বোতল বিদেশি মদ ও একটি ইজিবাইকসহ মো. খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার তছিমের ডালা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে।


এসআরবি-৯ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তছিমের ডালা ব্রিজ এলাকায় অভিযান চালায় ব্যাটালিয়নের সুনামগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।


তল্লাশি করে তার ইজিবাইকে রাখা দুটি পাটের বস্তা থেকে রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।


এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা

জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হলো ভারতীয় নাগরিকের মরদেহ

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে যুবকের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ