রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়। সভায় চেয়ারম্যান ও সদস্য পদে একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজেদের আগ্রহ প্রকাশ করেন।

আজ বিকেল ২টা ৩০ মিনিটে উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবির সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ ও যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে যাঁদের নাম উঠে আসে, তাঁরা হলেন—উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সহসভাপতি কাইয়ুম মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক উসমান খা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সদস্য ইলিয়াছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আঃ মতিন (সাবেক ইউপি সদস্য) এবং উপজেলা তাঁতিদলের সদস্যসচিব আরিফ চৌধুরী রাজ।

এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সদস্য পদেও বিএনপির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন।

অন্যদিকে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেনের নাম আলোচনায় আসে।

সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত