রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত
advertisement
সিলেট বিভাগ

মহালয়ায় দেবীপক্ষের সূচনা, সিলেটের মণ্ডপে মণ্ডপে শুরু পূজার প্রস্তুতি

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। দেবী দুর্গার আগমনী বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রতীক্ষা। শরতের প্রকৃতিতে কাশফুল আর শিউলির সুবাসের সঙ্গে মিশেছে উৎসবের আবহ। সিলেটের মন্দির ও পূজামণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় রং করার কাজ, কোথাও মণ্ডপ সাজানো, আবার কোথাও চলছে আলোকসজ্জার আয়োজন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে।


মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে এ দিনের মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। চণ্ডীপাঠ, দেবীর স্তব ও আগমনী সংগীতের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন করেন ভক্তরা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীর আগমনের প্রতীক্ষা। এরপর মহাষষ্ঠী থেকে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পূজার দিনগুলোতে অঞ্জলি, আরতি, ভজন-কীর্তনসহ নানা ধর্মীয় আয়োজনে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো।

এবার সিলেট মহানগর এলাকায় ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। মহানগরের মণ্ডপগুলোর মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। অন্যদিকে, জেলা পর্যায়ে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক মণ্ডপে পূজা হবে। গত বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১৮টি।

নগরের পাশাপাশি উপজেলার মণ্ডপগুলোতেও চলছে প্রস্তুতি। প্রতিমা নির্মাণের শেষ কাজ, রং করা, প্যান্ডেল তৈরি ও সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা। প্রতিমার সৌন্দর্য বাড়াতে রং ও অলংকরণের কাজ করা হচ্ছে। পাশাপাশি মণ্ডপের প্রবেশপথ, পূজার স্থান ও আশপাশের এলাকা সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসব ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা।

পূজাকে কেন্দ্র করে শুধু মণ্ডপেই নয়, আশপাশের বিপণিবিতানগুলোতেও বাড়ছে মানুষের ব্যস্ততা। নতুন পোশাক কেনা, পূজার সামগ্রী সংগ্রহ এবং আত্মীয়স্বজনের সঙ্গে উৎসব কাটানোর পরিকল্পনা করছেন অনেকে। পূজার দিনগুলোতে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মতো কর্মসূচিও আয়োজন করেন বিভিন্ন মণ্ডপের উদ্যোক্তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস বলেন, পূজাকে সামনে রেখে মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ চলছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে আয়োজকেরা কাজ করছেন।

উৎসবের আনন্দ যেন কোনো কারণে ম্লান না হয়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। তাদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে আয়োজক, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা জরুরি।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সন্দেহজনক বা উসকানিমূলক পোস্ট দেখলে কেউ যেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখান। এমন কিছু চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় রাখার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

▐ এই সম্পর্কিত আরো

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত