ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাঁও (তিররাই) নিবাসী মো. সায়েক মিয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গ্রামের সহর উল্লাহ'র পুত্র।
স্হানীয় সূত্রে জানাগেছে, সদ্য বিবাহিত মো.সায়েক মিয়া একই বাড়ির আবুল হকে'র গাছের ডাল কাটতে গিয়ে গাছের সাথে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দ্রুত তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
এদিকে সাদ উল্লাহ'র পুত্র আবুল হক হাসপাতালে নিয়ে যায় আহত সায়েক মিয়াকে।হাসপাতালে নেয়ার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে সে।
ছাতক থানা পুলিশ সন্ধ্যায় মুক্তিরগাঁও গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানার নিয়ে গেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ থানায় রয়েছে।
পুলিশ জানিয়েছে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।