কুমিল্লায় জান্নাতুল তাজমিনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এসব বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তাজমিন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
তার দেওয়া তথ্য যাচাই করে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে চায় না পুলিশ।