শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
এনআইডির সঙ্গে নামের অমিল হলে বাতিল হবে ট্রেনের টিকিট পূজার সিনেমা ‘চিরকুট’, টিজারে বাঙালিয়ানার ছোঁয়া ফ্যাসিবাদের বিচার ও জননিরাপত্তার দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ ৮ উইকেটে ৩১৬ রানে প্রথম দিন শেষ করল বাংলাদেশ তাজমিন হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, শনিবার সংবাদ সম্মেলন মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ শান্তিতে নোবেল পেলেন রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক নাভি পিল্লাই সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর দাবি বৃটিশ এমপি আফসানা বেগমের সুরমার উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও
advertisement
সিলেট বিভাগ

ছাতকে তহশিলদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসে (তহশিল অফিস) প্রবেশ করে সহকারী তহশিলদার রেবুল কুমার দাসকে প্রাণনাশের হুমকি ও অসদাচরণের অভিযোগ উঠেছে সুজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি (চাটিবহর) গ্রামের সুজন তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে আকস্মিকভাবে তহশিল অফিসে প্রবেশ করেন। এ সময় তাঁরা সহকারী তহশিলদার রেবুল কুমার দাসের ওপর চড়াও হন এবং তাঁকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টের ঘটনায় সুজনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার বাদী সহকারী তহশিলদার রেবুল কুমার দাস। বর্তমানে মামলাটি তদন্ত করছে ছাতক নৌ-পুলিশ।

রেবুল কুমার দাসের অভিযোগ, মামলার এজাহার থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি নিয়ে সুজন ও তাঁর সহযোগীরা অফিসে প্রবেশ করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

▐ এই সম্পর্কিত আরো

এনআইডির সঙ্গে নামের অমিল হলে বাতিল হবে ট্রেনের টিকিট

পূজার সিনেমা ‘চিরকুট’, টিজারে বাঙালিয়ানার ছোঁয়া

ফ্যাসিবাদের বিচার ও জননিরাপত্তার দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

৮ উইকেটে ৩১৬ রানে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

তাজমিন হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, শনিবার সংবাদ সম্মেলন

মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শান্তিতে নোবেল পেলেন রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক নাভি পিল্লাই

সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর দাবি বৃটিশ এমপি আফসানা বেগমের

সুরমার উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও