বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রফিকুল হককে সভাপতি ও অ্যাডভোকেট কামাল হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের একটি হলরুমে সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক তোতিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সিনিয়র সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যরা আলোচনায় অংশ নেন।

নতুন কমিটিতে সহসভাপতি করা হয়েছে মাওলানা এহসান উদ্দিন, হুমায়ুন কবির মছব্বির ও আবুল খায়ের মো. শাহজাহানসহ পাঁচজনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও মাস্টার নিজাম উদ্দিন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মখদ্দছ আলী, অর্থ সম্পাদক আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, শিক্ষা সম্পাদক শিক্ষক বরুণ রায়, ক্রীড়া সম্পাদক মো. তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মসরুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রোমেনা বেগম রোজী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফাইজুর রহমান, আপ্যায়ন সম্পাদক সাজিদুর রহমান এবং সমাজকল্যাণ ও গণসংযোগ সম্পাদক আব্দুল হাছিব।

নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিজাম উদ্দিন বলেন, সদস্যদের সম্মতিতে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নতুন কমিটি সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার পাশাপাশি কোম্পানীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে কাজ করবে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার