বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

যুক্তরাজ্য বিএনপির অধীন সেন্ট আলবান্স (St Albans) শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের হুমায়ুন রশীদ মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেন্ট আলবান্স শাখার আংশিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

হুমায়ুন রশীদ মামুন এর আগে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তার নতুন দায়িত্ব পাওয়ার খবরে জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। তারা মামুনকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে হুমায়ুন রশীদ মামুন বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। দলের আদর্শ বাস্তবায়নে কাজ করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার