বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রী - ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
সিলেট বিভাগ

কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ফেসবুকের একটি ভুয়া আইডি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বর মাসে নাঈমকে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নাঈম সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

মামলার বিচার শেষে নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণা করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল।

রায়ের পর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পরিবারের সবার সামনে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমরা ন্যায়বিচার পেয়েছি। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করবে না। আমি এ রায়ে সন্তুষ্ট।’

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘এ মামলায় আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’

২০২৩ সালের নভেম্বর মাসে নাঈম হত্যার ঘটনাটি মৌলভীবাজারে আলোচনার সৃষ্টি করে। নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগে মামলা হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি

প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা

নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রীঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ

কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস

সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা

সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ