বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ মিছিলের প্রস্তুতি - দক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী: - শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ ৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ
advertisement
সিলেট বিভাগ

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে অবস্থিত গোবীন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মী ও কয়েকজন পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনবরণকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই দুই সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষই নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পৃথক মিছিল বের করে। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ সড়কে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক আঞ্চলিক সড়কে সাময়িক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির দাবি করে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাইমুর রহমান ও কলেজ শাখার সেক্রেটারি মাহফুজুর রহমান আহত হয়েছেন। এ ছাড়া সাবেক কলেজ সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ছাতক উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই সম্পর্কিত আরো

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

মিছিলের প্রস্তুতিদক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ

ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী:শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ

৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ