বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ মিছিলের প্রস্তুতি - দক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী: - শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ ৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ
advertisement
সিলেট বিভাগ

মিছিলের প্রস্তুতি

দক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঝটিকা মিছিলের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মোগলাবাজার এলাকায় এসে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুটি হায়েস গাড়িসহ ৩০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুটি গাড়ি ও সাথে থাকা তিনটি মোটরসাইকেল দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, চারটি হায়েস গাড়িতে করে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে দুটি গাড়ি পালিয়ে গেলেও অন্য দুটি গাড়িকে আটক করা সম্ভব হয়। এর মধ্যে একটি হায়েস গাড়ি থেকে চালকসহ ২০ জন এবং অপর গাড়ি থেকে ১০ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সম্পর্কিত আরো

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

মিছিলের প্রস্তুতিদক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ

ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী:শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ

৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ