বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে মহাসড়কে সংঘর্ষ, আহত ৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী গ্রামে আমীর আলী ও মতলিব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মতলিব মিয়ার পক্ষের আহতরা হলেন—মতলিব মিয়া (৫৫), হোসাইন আহমদ (২০), আরিয়ান আহমদ (১৪) ও গয়াছ মিয়া (৫৫)। অপরদিকে আমীর আলীর পক্ষের আহতরা হলেন—আমীর আলী (৩৮), আল আমিন (২৬), রাহীম আহমদ (১৫), নূর আহমেদ (২৬) ও সামির আহমদ (৩২)। প্রতিবেদন লেখা পর্যন্ত আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে একই গোষ্ঠীর আমীর আলী ও মতলিব মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ওই রাতেই স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে সালিশে বসার আহ্বান জানান। উভয় পক্ষ সালিশ মানতে রাজি হলেও বৈঠকের তারিখ জানাতে সময় চান।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশের তারিখ জানানোর কথা ছিল। তবে এর আগেই দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ মহাসড়কে ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, “মারামারির বিষয়টি শুনেছি। তবে কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো