মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তোয়েব আহমদ শিমু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৯ নম্বর আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তোয়েব আহমদ শিমু উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল এলাকার মৃত ফয়জুল গণির ছেলে। পুলিশ জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, তোয়েব আহমদ শিমু চেক জালিয়াতির একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দায়রা মামলা নম্বর ৬০৮/২০২৫-এর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে

গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন