মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত

দীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিন পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত হয়েছেন। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে বিভাগীয় কমিশনারের সভা কক্ষে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই মো. নাসির উদ্দিন নিজ উদ্যোগে গ্রামের সড়ক, নালা-নর্দমা, ড্রেন ও ছড়া নিয়মিত পরিষ্কার করে আসছেন। পাশাপাশি গবাদিপশুর মলসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করে তিনি স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ব্যক্তিগত উদ্যোগ ও নাগরিক দায়িত্ববোধ পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

সংবর্ধনা স্মারক গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. নাসির উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার মহোদয় আজ আমাকে যে সম্মাননা প্রদান করলেন, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি ও আনন্দের মুহূর্ত। এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। বেঁচে যতদিন আছি, আমার এলাকার পরিবেশ রক্ষায় এবং সমাজকে পরিচ্ছন্ন রাখতে আমি আমার এই কার্যক্রম চালিয়ে যাব।

সাধারণ জনসাধারণকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই পরিবেশ অধিদপ্তর তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ