মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

বিয়ানীবাজার কামিল মাদ্রাসা সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার নির্মাণ এবং উক্ত এলাকাকে “নো পার্কিং জোন” ঘোষণার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার ওপর বিয়ানীবাজার কামিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, ছাত্র সংসদ নেতৃবৃন্দ ও প্রায় ২০০-২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার প্রধান ফটকের সামনে দ্রুতগামী ও বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে স্পিড ব্রেকার নির্মাণ ও পার্কিং মুক্ত না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, এর আগের দিন বুধবার (২৯ জুলাই) দুপুর ১২:৩০ ঘটিকার দিকে বিয়ানীবাজার কামিল মাদ্রাসার গেটের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মাদ্রাসার নার্সারি ক্লাসের ৫ বছর বয়সী ছাত্রী মারওয়া মাদ্রাসা ছুটি শেষে তার মায়ের সাথে একটি অটোযোগে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি মাদ্রাসার গেট থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে শিশু মারওয়া অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং তার মা সানজিদা বেগম মাথায় তীব্র আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সানজিদার মাথার আঘাত মারাত্মক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদ্রাসার সামনে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবিতে আজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ