রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে যুব দিবসে ঋণের চেক ও সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা তাহিরপুরে জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্টিত ইসামতী-ছনবাড়ী-ভোলাগঞ্জ সড়কে চুনাপাথর পরিবহনের দাবিতে ব্যবসায়ী-শ্রমিকদের সভা সোমবার সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী শপিংমলের সুদিন কি ফিরবে, নাকি হারিয়ে যাবে পুরোনো বাজারব্যবস্থা? সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত সম্পাদিত ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শুক্রবার দুপুরে শমশেরনগরস্থ কার্যালয়ে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার এর কোষাধ্যক্ষ সরস্বতি মোহান্ত, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রাক্তন প্রধান শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য্য, শিক্ষক-কবি শেখর গোস্বামী।

অনুষ্ঠানের শুরুতে ‘অঞ্জলি-২’ এর মোড়ক উম্মোচন করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, জয়নাল আবেদীন, শিক্ষক সঙ্গীতা দেবনাথ, শিক্ষক ফয়সল আহমেদ, প্রদীপ দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রসময় মোহান্ত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে বইপড়া ও সাহিত্যচর্চা অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়কাল ছিল বই পড়ার যুগ। আর বর্তমান সময় হচ্ছে মোবাইলের যুগ। আমার বাড়িতে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগারেও বই পড়ার লোকের অভাব। বিভিন্ন স্থানে পাঠাগার থাকলেও বই পড়ার লোকের যেন অভাব দেখা দিয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বই পড়ার গুরুত্বের আহ্বান জানান।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে যুব দিবসে ঋণের চেক ও সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা

তাহিরপুরে জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্টিত

ইসামতী-ছনবাড়ী-ভোলাগঞ্জ সড়কে চুনাপাথর পরিবহনের দাবিতে ব্যবসায়ী-শ্রমিকদের সভা

সোমবার সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

শপিংমলের সুদিন কি ফিরবে, নাকি হারিয়ে যাবে পুরোনো বাজারব্যবস্থা?

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির