বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বন্যা মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি সভা

ছাতকে সম্ভাব্য বন্যা মোকাবেলা ও দুর্যোগ বিষয়ক এক প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি সরকারের আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সুনামগঞ্জ জেলাসহ কয়েকটি জেলায় আগাম বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাসের পর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা,  শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ এবং জরুরি উদ্ধার তৎপরতার বিষয়ে নৌকা প্রস্তুত রাখা সহ  বিভিন্ন দিকনির্দেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য দুর্গতদের জন্য স্থানীয় বিদ্যালয়  ও পাকা ভবনগুলো পরিষ্কার করে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা,পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ মজুত রাখা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে উদ্ধার কাজের প্রস্তুতি নেওয়া হবে, গবাদিপশু রাখার জন্য উঁচু স্থান বা বাঁধগুলো আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। 

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান, উপজেলা শিক্ষা  অফিসার   মোঃ শাহ্জাহান  আহমদ, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল চক্রবর্তী, ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, ছাতক প্রেসক্লাবের সদস্য সেলিম মাহবুব, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস  সহকারী পারমিট চাকমা, কার্য সহকারী রুবেল খাঁন, ইদন মিয়া  সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন