বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে এমপির বিশেষ বরাদ্দে সড়ক সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিপুর গ্রামে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় কাদিপুর গ্রামের শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর আখড়ার সামনের সড়ক থেকে ডাউকা নদীর পাড় পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি এবং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান।

জানা যায়, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কলকলিয়া-চণ্ডিডহর সড়কের নিমাই চাঁদ জিউর আখড়ার সামনে থেকে ডাউকা নদীর পাড় পর্যন্ত সড়কটি সংস্কার ও পাকাকরণ হলে কাদিপুর গ্রামের দুই শতাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম কোরেশী মাছুম, সাবেক ইউপি সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য মুজাফফর আলী লিটন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শিবলু মিয়া, আব্দুর রহমান, আঞ্জুর আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সালাউদ্দিন কাদের, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, ফারুক আহমদ জিতুসহ কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এ সড়কের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছেন। এর মাধ্যমে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা এ উন্নয়ন কাজের জন্য সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন