বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা
advertisement
সিলেট বিভাগ

পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে: জেলা প্রশাসক

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান সভাপতিত্ব করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম পরিবেশ সংরক্ষণে বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জের ডাক-এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, পরিবেশ আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার এবং বাসসের প্রতিনিধি আমিনুল হক।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “বর্তমানে পুরো বাংলাদেশ পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি। শুধু মানুষ নয়, পশু-পাখিসহ সব জীববৈচিত্র্যই হুমকির মধ্যে রয়েছে। সুনামগঞ্জেও মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশ ক্রমেই দূষিত হচ্ছে। এর অন্যতম কারণ নাগরিকদের অসচেতনতা। সুরমা নদীর তীরে এবং শহরের ড্রেন ও খালগুলোতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে।”

তিনি আরও বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। পরিবেশ বিপর্যয় মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষায় সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা