শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন

সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

সিলেটে ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। এই মেগা প্রকল্পের উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আজ বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জের সাদা পাথর ও হাইটেক পার্কসহ বেশ কয়েকটি সম্ভাব্য এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ১ হাজার শয্যার এই অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সম্পূর্ণ প্রকল্পটিতে অর্থায়ন ও বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা এবং চূড়ান্ত স্থান নির্ধারণের বিষয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্যসেবায় এক বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন আসবে।

চীনের প্রতিনিধি দলের পক্ষে বাংলাদেশে আসা ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “প্রাথমিক পর্যায়ের স্থান পরিদর্শন ও সামগ্রিক সম্ভাব্যতা মূল্যায়নে আমরা অত্যন্ত আশাবাদী। এই বৃহৎ প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

সরেজমিনে স্থান পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের স্থান নির্বাচন ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি দিক নিয়ে চীনের বিনিয়োগকারী দলের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের