সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘সচেতন নাগরিক পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় উপজেলার সোহেল কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুর আলী। সমাজসেবক ও পল্লী চিকিৎসক সোয়েব আহমেদ জায়গীরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল কবির জায়গীরদার রাজা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সলিবনুর বাচ্চু, জয়কলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া, লন্ডন প্রবাসী এবি হাসান মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুদ, রাজা মিয়া এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক মিয়া, শিতু মিয়া, সোলেমান খাঁ, রোকন মিয়া, সাহেব আলী, রিয়াজ উদ্দিন, সেলিম মিয়া, বাবুল মিয়া, আখলুছ মিয়া এবং বীরেন্দ্র দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়নে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তারা এলাকার ইতিবাচক পরিবর্তনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
উক্ত ঈদ পুনর্মিলনী সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সচেতন নাগরিক পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপস্থিত সকলে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।