শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (বেকা) সুনামগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রাতে ছাতক পৌর শহরে অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারের শুরুতে ‘বেকা’ সুনামগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংসদ সদস্যের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সমাজসেবা, দেশগঠন ও মানবিক উদ্যোগে বেকা সুনামগঞ্জ ইউনিট অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের এই ইতিবাচক ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন— বেকা সুনামগঞ্জ ইউনিটের সভাপতি এক্স-ক্যাডেট সার্জেন্ট রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট শাফি মোঃ বদরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক এক্স সিইউও সাফাতুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট জিয়াদুল হক পাপ্পু, সমাজ কল্যাণ সম্পাদক এক্স সিইউও মো. আলী আকবর এবং দপ্তর সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট পাবেল অভি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট নুর উদ্দিন, নির্বাহী সদস্য এক্স-ক্যাডেট কর্পোরাল ইমরান আহমেদ, নির্বাহী সদস্য এক্স-ক্যাডেট রুহুল আমিন, সদস্য এক্স-ক্যাডেট সার্জেন্ট বিশ্বজিৎ কুমার দাস নয়ন, এক্স-ক্যাডেট ফাহিম আহমেদ রাব্বি, এক্স-ক্যাডেট তামিম ইকবাল ও এক্স-ক্যাডেট রেদোয়ান হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের