মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
অনিয়ম ঢাকতে মরিয়া টিএইচও - ধর্মপাশায় স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বিতর্কে ‘শুভঙ্করের ফাঁকি’ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের
advertisement
সিলেট বিভাগ

এবার দক্ষিণ সুরমায় শিশু ধর্ষণ, যুবক আটক

সিলেট নগরীর বহুল আলোচিত এবং অপরাধরাজ্য খ্যাত দক্ষিণ সুরমার রেলস্টেশনে এবার শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। 

একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ ওই ভিকটিমকে উদ্ধার করে এবং পরবর্তীতে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে।

 
মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।


আটক লোদন (৩৫) রেলস্টেশন এলাকার বসবাস করতেন এবং মাদকসেবী বলে জানায় পুলিশ।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকে। মঙ্গলবার (২ জুন) কালকে রাত্রে আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে সে এই মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার সাথে নিয়ে যায়। এবং প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে তারপর ধর্ষণ করে। সে সময় স্থানীয়রা তাকে বাঁধা দিতে চাইলে তার হাতে অস্ত্র থাকায় তারা ভয়ে কিছু বলতে পারেনি। পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং লোদনকে আটক করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে গ্রেফতার করে। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত ওই ১২ বছরের শিশুটি ভবঘুরে। এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তারা মাদকসেবক। তারা সকলেই রেল স্টেশন এলাকায় রাতযাপন করেন। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাকিদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

▐ এই সম্পর্কিত আরো

অনিয়ম ঢাকতে মরিয়া টিএইচওধর্মপাশায় স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বিতর্কে ‘শুভঙ্করের ফাঁকি’

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের