বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রী - ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
advertisement
খেলাধুলা

মেসি ফিরেছেন আর্জেন্টিনা দলে

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

মেসি না খেললেও মার্চে উরুগুয়ে ও ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। সেবারও প্রাথমিক দলে ছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় তাঁকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। মেসির সঙ্গে দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস ডোমিঙ্গেজ। নটিংহাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে নিজের একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।

আগামী ৫ জুন চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বকাপ বিজয়ীরা। মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর নিজেদের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

▐ এই সম্পর্কিত আরো

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার

কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি

প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা

নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রীঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ

কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস

সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা

সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার