শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

তামিমকে অধিনায়ক করে শ্রীলংকা সিরিজের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। ওদিকে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলেরও। চলতি মাসেই শ্রীলংকার বিপক্ষে ৬টি একদিনের ম্যাচ খেলবে যুবারা। ২৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে যুব দলের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে যথারীতি নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনরা। ১৫ সদস্যের এই দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও ৫ জনকে। যারা মূল দলের কেউ চোটে পড়লে তাদের জায়গায় সুযোগ পাবেন। 

এর আগে গত ৬-১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজের আগে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে শ্রীলংকার হাম্বানটোটায়। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড 

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার