শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বাংলাদেশ সফরে আসছে ভারত, প্রকাশিত হলো পূর্ণ সূচি

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ মানেই বাড়তি উত্তেজনা। এবারের অপেক্ষাটা আরও বড় কারণ ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের মাটিতে আয়োজন হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার পূর্ণাঙ্গ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই বহুল প্রতীক্ষিত সফরের সূচি।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সাজানো এই সিরিজে ভারতীয় দল ঢাকায় পা রাখবে ১৩ আগস্ট। এরপর ১৭ আগস্ট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হবে ঢাকাতেই ২০ আগস্ট। আর শেষ ওয়ানডে ম্যাচটি ২৩ আগস্ট চট্টগ্রামের মাটিতে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ আগস্ট, চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ আগস্ট ঢাকার মিরপুর শেরে বাংলায়।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-ভারত সিরিজ মানেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা। ভারত বিশ্ব ক্রিকেটে নিজেদের মানদণ্ড তৈরি করেছে। তাই ঘরের মাঠে এই সিরিজ আমাদের জন্য বিশেষ কিছু। টি-টোয়েন্টি সিরিজটি আবার প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে — যা দুই দেশের ক্রিকেটভক্তদের জন্য দারুণ এক উপলক্ষ হতে চলেছে।’

ভারত দলের বাংলাদেশ সফর ২০২৫ — পূর্ণ সূচি

১৩ আগস্ট--ভারত দল ঢাকায় পৌঁছাবে

------------

১৭ আগস্ট--প্রথম ওয়ানডে--মিরপুর

২০ আগস্ট--দ্বিতীয় ওয়ানডে--মিরপুর

২৩ আগস্ট--তৃতীয় ওয়ানডে--চট্টগ্রাম

২৬ আগস্ট--প্রথম টি-টোয়েন্টি--চট্টগ্রাম

২৯ আগস্ট--দ্বিতীয় টি-টোয়েন্টি--মিরপুর

৩১ আগস্ট--তৃতীয় টি-টোয়েন্টি---মিরপুর

১ সেপ্টেম্বর- ভারত দলের ঢাকা ত্যাগ

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার