শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, কী বের হলো তদন্তে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন দুদকের ঢাকা কার্যালয়ের তিন সদস্যের একটি বিশেষ দল।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, বিসিবির বিভিন্ন লিগের বাছাই ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদকের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান তাদের এই অভিযান বিভিন্ন ক্রিকেট লিগের দল নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, অবৈধ লেনদেন এবং দুর্নীতির অভিযোগ পাওয়ায়।

বিশেষ করে ২০২৩ সালের থার্ড ডিভিশন কোয়ালিফায়ার টুর্নামেন্টে বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই বছর অংশগ্রহণ ফি ধরা হয়েছিল ৫ লাখ টাকা, অংশ নেয় ২-৩টি দল। কিন্তু এবছর ফি কমিয়ে ১ লাখ টাকা করলে ৬০টি দল আবেদন করে। দুদকের দল বিসিবির অফিস থেকে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছে এবং বিষয়গুলো যাচাই-বাছাই করা হবে বলে জানায়।

এছাড়া, বিপিএলের টিকিট বিক্রির আয় নিয়ে অসঙ্গতির বিষয়টিও নজরে এনেছে দুদক। জানা যায়, বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসর পর্যন্ত বিসিবি টিকিট বিক্রির মাধ্যমে মোট ১৫ কোটি টাকা আয় দেখিয়েছে। কিন্তু ১১তম আসরে সরাসরি নিজেরা টিকিট বিক্রি করে আয় দেখিয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এত বড় পার্থক্য কীভাবে হলো — সেটাও দুদকের তদন্তের আওতায় রয়েছে।

দুদক জানায়, এই অভিযান শুধু তথ্য সংগ্রহের অংশ। যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার