বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
advertisement
খেলাধুলা

দু’জনের মৃত্যুতে স্থগিত চিলির জনপ্রিয় ফুটবল ম্যাচ

কোপা লিবের্তাদোরেসের ম্যাচে দু’জন সমর্থকের মৃত্যুতে উত্তেজনা বিরাজ করছে চিলিতে। নিরাপত্তার স্বার্থে তাই দেশটির দুই জনপ্রিয় ক্লাব কোলো কোলো ও ইউনিভার্সিদাদ দে চিলির মধ্যকার ম্যাচটি স্থগিত করেছে কতৃপক্ষ।

চিলির শীর্ষ লীগের ম্যাচটি ইউনিভার্সিদাদের মাঠে গড়ানোর কথা ছিল রোববার। তবে এমন অবস্থার মধ্যে আগের দিন দেশটির নিরাপত্তা মন্ত্রী লুইস কর্দেরো জানিয়েছেন, ম্যাচটি এখন আয়োজন করাকে অনিরাপদ মনে করছে স্থানীয় পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কোলো কোলোর বিপক্ষে খেলতে চিলিতে যায় ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজা। ম্যাচ শুরুর আগেই পুলিশ আর সমর্থকদের সংঘর্ষে নিহত হন দু’জন। পরে ম্যাচটিই বাতিল করে দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। সংস্থাটির পক্ষ হতে এক বিবৃতিতে বলা হয়, ‘কোলো কোলো ও ফোর্তালেজার মধ্যকার ম্যাচটি শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামের কাছে দুই সমর্থকে মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তিদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, নিহত দু’জনের মধ্যে একজন ১৩ বছরের বালক এবং অন্যজন ১৮ বছর বয়সী তরুণী। মৃত সেই তরুণীর বোন বারবারা পেরেজ জানায়, গুরুতর আহত হবার পরপরই হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি তার বোনকে। 

এই সম্পর্কিত আরো

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত