বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
খেলাধুলা

আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে হামজা-সামিত-ফাহমিদুল নেই যে কারণে

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় বসবে ফিফা আসিয়ান কাপ। এবারের আসরে অংশগ্রহণ নেবে বাংলাদেশও। ওই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি। তবে আপাতত সেখানে নেই হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী।

মূলত বিদেশে লিগ খেলার কারণে এই তারকাদের প্রাথমিক স্কোয়াডে রাখেননি ডুলি। তারা পরবর্তীতে যোগদান করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। 

থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ছিল গত জুনে অনুষ্ঠিত সান মারিনোর প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য তিনি ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন। ওই স্কোয়াড থেকে মিরাজুল ও রফিকুল ডাক পাননি। গত মৌসুমে মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলা সৌরভ দেওয়ান সান মারিনো সফরে ডাক না পাওয়ায় আলোচনা হয়েছিল। এবার সৌরভকে ডেকেছেন ডুলি।

বাফুফে সভাপতির পরিকল্পনা ছিল আসিয়ানের ক্যাম্প হোক বিকেএসপিতে। কিন্তু বিকেএসপিতে নতুন কুড়ির জন্য আবাসন সংকট থাকায় ওই পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে। ঢাকাতে একটি হোটেলে রেখে চলবে অনুশীলন। ফর্টিজ, পুলিশ ছাড়া কোনও ক্লাব অনুশীলন শুরু করেনি এখনও। ক্লাবগুলো ফিফা উইন্ডোর তিন দিন আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ফলে মৌসুম শুরুর আগে ক্লাবের সঙ্গে অনুশীলন বাদ দিয়ে জাতীয় দলে পাঠাবে কি না সেই শঙ্কা থেকেই যাচ্ছে।  

আসিয়ানের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

এই সম্পর্কিত আরো