মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
খেলাধুলা

আল-আমরির গোলে প্রথমার্ধে উরুগুয়েকে স্তব্ধ করলো সৌদি আরব

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে বড়সড় চমক দেখানোর আভাস দিয়ে রেখেছে সৌদি আরব। গ্রুপ ‘সি’-এর ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে গ্রিন ফ্যালকনরা। মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে বোতলবন্দী করে ৪১তম মিনিটে ডিফেন্ডার আবদুলিল্লাহ আল-আমরির গোলে ম্যাচে লিড নেয় এশিয়ান পরাশক্তিরা।

ম্যাচের শুরুটা অবশ্য উরুগুয়ে মন্দ করেনি। পঞ্চম মিনিটে ম্যাক্সি আরাউহোর একটি জোরালো শট সৌদি কিপার মোহাম্মদ আল-ওয়াইস কোনোমতে ঠেকিয়ে দেন। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে নেয় সৌদি আরব। উরুগুয়েকে তাদের নিজেদের অর্ধে আটকে রেখে মাঝমাঠে ছড়ি ঘোরাতে থাকে তারা। ৩৮তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় সৌদি। কর্নার থেকে বল পেয়ে আল-আমরির নেয়া দুর্দান্ত শট বাম হাত দিয়ে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।

তবে এর তিন মিনিট পরেই আর রক্ষা হয়নি উরুগুয়ের। ৪১তম মিনিটে ডান প্রান্ত থেকে আল-জুয়াইরের চমৎকার কর্নারে তামবাক্তির নেয়া জোরালো হেড গোললাইন থেকে ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মুসলেরা। সামনে থাকা রিবাউন্ড বল থেকে একদম খাঁটি স্ট্রাইকারের মতো আলতো টোকায় বল জালে জড়িয়ে সৌদিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আল-আমরি।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়ার ঠিক আগে ৪৫তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় উরুগুয়ে। আরাউহোর ফ্রি-কিক থেকে ভিনাসের চমৎকার হেড দারুণ দক্ষতায় লুফে নেন সৌদি কিপার আল-ওয়াইস। যোগ করা সময়েও আরাউহোর আরও একটি আক্রমণ নসাৎ করে দিয়ে ১-০ ব্যবধানের লিড ধরে রেখেই বিরতিতে যায় গ্রিক কোচ জর্জিস দোনিসের শিষ্যরা।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম