বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ৩ হাজার টাকা পাওনা, বসতঘরের টিন খুলে নিয়ে গেলেন ব্যবসায়ী! শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিআইএস ইন্টারন্যাশনালের উদ্যোগে দুই গভীর নলকূপ ও অটোরিকশা প্রদান কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

১ হাজার ১৪০ কোটি টাকা জরিমানা

ভার্চুয়াল সহকারী ‘সিরি’ গোপনে ব্যবহারকারীদের কথা শোনে। এমন অভিযোগে পাঁচ বছর আগে অ্যাপলকে জরিমানা করে মামলা করা হয়েছিল। সেই মামলার নিষ্পত্তি করতে ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ১৪০ কোটি টাকা পরিশোধ করতে সম্মত হয়েছে অ্যাপল। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলার প্রাথমিক নিষ্পত্তির আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই আবেদনে সিরির বিরুদ্ধে গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শোনার অভিযোগ অস্বীকার করা হলেও মামলার নিষ্পত্তি করতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি।

মামলার নিষ্পত্তির আবেদন অনুযায়ী, সিরি ব্যবহারকারীদের জন্য ১ হাজার ১৪০ কোটি টাকার একটি তহবিল গঠন করবে অ্যাপল। এখান থেকে ক্ষতিগ্রস্ত সিরি ব্যবহারকারীদের প্রতি ডিভাইসে ২০ ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া অ্যাপলকে সিরির মাধ্যমে সংগৃহীত সব কথোপকথনের তথ্য মুছে ফেলতে হবে এবং ভয়েস ডেটা সংগ্রহের সময় ব্যবহারকারীদের মতামতও গুরুত্বসহকারে নিতে হবে।

মামলার অভিযোগে বলা হয়েছিল, অ্যাপলের সিরি ভার্চুয়াল সহকারী গোপনে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। আশঙ্কা করা হয়েছে, সিরি সংগৃহীত তথ্য তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ হতে পারে। তবে শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছে অ্যাপল। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ২০১৯ সালের অক্টোবর মাসের আগে সারা বিশ্বে সার্ভারে সংগৃহীত সিরির সব অডিও রেকর্ডিং চিরতরের জন্য মুছে ফেলা হয়েছে।


মামলায় অভিযোগকারী ফুমিকো লোপেজ এবং তাঁর মেয়ে অভিযোগ করেছেন, সিরির মাধ্যমে কোনো অনুমতি ছাড়াই তাঁদের কথা রেকর্ড হয়েছিল। এরপর তাঁরা বিশেষ কিছু পণ্য; যেমন এয়ার জর্ডান জুতা সম্পর্কে আলোচনার পর খেয়াল করেন, তাঁরা টার্গেটেড বিজ্ঞাপন পেতে শুরু করেছেন। এটি একটি ক্ল্যাস অ্যাকশন মামলা, যেখানে কয়েকজন ব্যক্তি বড় কোনো দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করে। মামলাটি সফল হলে প্রমাণিত ব্যক্তিকে জরিমানার অর্থ ভাগ করে দেওয়া হবে।


আমেরিকায় বসবাসকারী প্রত্যেক আবেদনকারী, যাদের কাছে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরি চালিত ডিভাইস ছিল, তাদের ২০ ডলার পর্যন্ত পরিশোধ করা হতে পারে।

অন্যদিকে, গুগলও এমন একটি মামলার সম্মুখীন হয়েছে; যেখানে দাবি করা হয়, গুগল তাদের ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের কথা শুনছে। এই মামলা এখন একই আদালতে চলমান।

২০২৩ সালে আমাজনের বিরুদ্ধে তাদের রিং ডোরবেল ক্যামেরা এবং ডিজিটাল সহকারী আলেক্সার গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করা হয়। এরপর ৩ কোটি মার্কিন ডলার বা ৩৬০ কোটি টাকা পরিশোধের পর একই ধরনের একটি মামলার নিষ্পত্তি হয়েছিল।

এই সম্পর্কিত আরো

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে ৩ হাজার টাকা পাওনা, বসতঘরের টিন খুলে নিয়ে গেলেন ব্যবসায়ী!

শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায়

বিআইএস ইন্টারন্যাশনালের উদ্যোগে দুই গভীর নলকূপ ও অটোরিকশা প্রদান

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী

সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু