সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিতে জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ইকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড - ভিডিও ধারণ করেন পাকিস্তানি, পোস্ট করেন ভারতীয়
advertisement
গণমাধ্যম

বিপিজেএ'র সভাপতি পাবেল, সেক্রেটারি রাব্বী নির্বাচিত

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭মে) নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ'র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।


সভাপতি পদে নাজমুল কবির পাবেল ২২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন পেয়েছেন ৫টি ভোট।

সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭টি ভোট।

এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন ২৩ ভোটে এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ ১৪টি ভোটে নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৮ ভোট, শাহ মো. কয়েস আহমদ ৩টি ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ ২০ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহমদ পেয়েছেন ৭ভোট।


নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

▐ এই সম্পর্কিত আরো

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত

জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিতে জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ইকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডভিডিও ধারণ করেন পাকিস্তানি, পোস্ট করেন ভারতীয়